মনিরুল ইসলাম: শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পরবর্তীতে বিকেল ৫ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পদত্যাগ গ্রহণের কথা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার বলেন, “তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তা গ্রহণ করা হয়েছে। আমি তার মঙ্গল কামনা করছি।”
পদত্যাগের প্রেক্ষাপট
রাষ্ট্রপতির পদত্যাগকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়েই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
সাংবিধানিক প্রক্রিয়া
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের নিকট লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তা গ্রহণ করলে পদটি শূন্য হিসেবে গণ্য হয় এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন বা নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাস্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে।