শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার

দেশের সেরা করদাতাদের সম্মাননা দিতে একটি নীতিমালা তৈরি হচ্ছে। এই নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেয়া হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেয়া হবে।

করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহ দেয়ার লক্ষ্যে এই নীতিমালা করার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়