শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি অধিগ্রহণে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা সচিবের

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

তিনি বলেন, ভূমি প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি কমিয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

 বুধবার (১৪ মে) সচিবালয়ে নিজ কক্ষে ৬ষ্ঠ ও ৭ম ভূমি ব্যবস্থাপনা ফান্ডামেন্টাল কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি। 

তিনি বলেন, অতীতে ভূমি অধিগ্রহণ ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের অভিযোগ ও অনাস্থা ছিল। বিশেষ করে দালালচক্র, অতিরিক্ত অর্থ দাবি এবং দীর্ঘসূত্রতার কারণে মানুষ ভোগান্তিতে পড়ত। সেই চিত্র বদলাতে সরকার প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে।

সালেহ আহমেদ বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি আরো সম্প্রসারণ করা হবে। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা দ্রুত ক্ষতিপূরণ পাবেন এবং হয়রানি কমবে। একইসঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

সিনিয়র সচিব কর্মকর্তাদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যেন ভূমি অফিসে এসে সম্মান পায়, সেটি নিশ্চিত করতে হবে।

মানুষের দুর্ভোগ বাড়ায় এমন কোনো আচরণ সহ্য করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়