শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০১:০৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তারা এ অর্থ উত্তোলন করতে পারবেন।

রোববার (৩ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

এর ফলে শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়