শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?: জামায়াত জোটকে পার্থের প্রশ্ন  

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরোধী দলকে (জামায়াত জোট) উদ্দেশ করে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়লেন সরকারি (বিএনপি) জোটের শীর্ষ নেতা ও সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, জুলাইয়ের টেন্ডার কি আপনারাই একাই নিয়েছেন? বিষয়টি এমন নয়।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক উত্থাপিত এক মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি জামায়াত জোটকে উদ্দেশ্য করে এমনটি বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বক্তব্যের শুরুতে আন্দালিব পার্থ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে সরকারকে আরও ধৈর্যশীল হতে হবে। তারা আহত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ সংসদে আছি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে একটি আধা-সাংবিধানিক পরিস্থিতি তৈরি হয়েছিল। সংবিধানে এমন পরিস্থিতির সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় তখন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এখন সেই পরিস্থিতি আর নেই।

সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আমরা চাই জুলাই সনদের বিষয়গুলো সংবিধানের ভেতরে থেকেই বাস্তবায়ন হোক। সাংবিধানিক রীতিনীতি মেনেই প্রয়োজনীয় সংশোধন করা উচিত।

গণভোট ও আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে তিনি বলেন, আইন না বুঝে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া উচিত নয়।

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা গণভোটে বিশ্বাস করি, কারণ আমরা জনগণের ক্ষমতায়নে আস্থা রাখি। ২১৭টি আসনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সংসদে এসেছি আইন সংশোধন ও পরিবর্তনের জন্য।

তিনি আরও বলেন, যে সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান মেনে নেবে না। আমরা সবাইকে সঙ্গে নিয়েই গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়