শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনে নিজ এলাকায় দায়িত্ব  পালন করবেন না আনসাররা

মনিরুল ইসলাম : আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন করতে হবে আনসার ও ভিডিপি সদস্যদের। নির্বাচন কমিশন (ইসি) থেকে সংশ্লিস্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর এ সংক্রান্ত অবহিত পত্র দেওয়া হয়েছে। 

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।
একই সঙ্গে, আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়