শিরোনাম
◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিতে আপিল ৬১০টি, শুনানি শুরু কাল শনিবার থেকে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বাতিল ও গ্রহণ) বিরুদ্ধে ৬১০টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়ে ৬০০টি এবং গ্রহণের বিপক্ষে রয়েছে ১০টি। 

শুক্রবার আবেদন জমার শেষ দিনে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ১৪১টি আবেদন জমা পড়ে। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেককে ইসির বুথের সামনে আবেদন জমা দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।

এসব আবেদনগুলোর উপরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধিন কমিশন নির্বাচন ভবনের বেজমেন্টে আপিল শুনানি শুনবেন। সকাল ১০টা থেকে দু’দফায় বিকাল ৪টা পর্যন্ত চলবে শুনানি। শুনানি শুরু হবে আজ শনিবার থেকে এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আবেদন জমার ক্রমানুসারে শুনানি হবে। দৈনিক ৭০টি করে শুনানি হতে পারে। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শুক্রবার ছিল আপিল আবেদনের সময় শেষ হয়েছে। গত পাঁচদিনে ইসি’র স্থাপিত বুথগুলোতে মোট ১৪১টি আবেদন জমা পড়ে। এর ফলে গত পাঁচদিনে সবমিলিয়ে আপিল আবেদনের সংখ্যা দাঁড়ায় ৬১০টিতে। এর মধ্যে প্রথমদিন ৪২টি, দ্বিতীয়দিন ১২২টি, তৃতীয়দিন ১৩১টি, চতুর্থদিনে ১৭৪টি ও পঞ্চম ও শেষদিনে ১৪১টি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছেন। 

আরও জানা যায়, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে।

  • সর্বশেষ