শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি!

জীবিকার তাগিদে রাজধানীতে মানুষের আগমন বাড়তেই থাকে। ফলে বাড়ছে জনসংখ্যা ও বাসস্থানের চাপ। বর্তমানে ঢাকার প্রায় ৭৫ শতাংশ মানুষই ভাড়া বাসায় থাকেন। বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগ–সুবিধা, চুক্তি ও ব্যবস্থাপনা—বিভিন্ন ইস্যুতে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার মতবিরোধের ঘটনাও নিত্যদিনের।

যদিও এই সমস্যা সমাধানে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’ বিদ্যমান, তবে এর কার্যকর প্রয়োগ খুব একটা দৃশ্যমান নয়। এমন প্রেক্ষাপটে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত এবং বিরোধ কমাতে বৃহস্পতিবার দুপুরে একটি আলোচনা সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

 সভায় অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা। তারা ভাড়া নির্ধারণে যৌক্তিক কাঠামো, লিখিত চুক্তি বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন, ভাড়া বৃদ্ধির নিয়ম প্রয়োগ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। ডিএনসিসি জানায়, এসব প্রস্তাবনা পর্যালোচনা করে ভবিষ্যতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে, যাতে নগরবাসী ভাড়া বাসা ব্যবস্থাপনায় একটি ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ পেতে পারেন।

বাড়ির ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সার্বিক সুবিধার করা, একটি বাড়ির ১০ থেকে ২০ শতাংশ মেস ভাড়ার জন্য বরাদ্দ রাখা, ট্যাক্সের টাকা ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা প্রস্তাবনার কথা বলেন আলোচকরা।

এ সময় ডিএনসিসি প্রসাশক এজাজ বলেন, ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি করতে হবে। ভাড়া বাড়ানোর নীতিমালা করতে হবে, কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কি হতে পারে তা নিয়ে গাইডলাইন দেয়ার কথাও জানান তিনি।

এ আলোচনায় প্রস্তাবিত প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়