শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা ৮৮০ স্থাপনার নাম পরিবর্তন

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত শেখ মুজিবুর রহমান এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা ৮৮০টি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নামের তালিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি প্রকাশনা বের করা হয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাঁদের পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে নামকরণ করা ৮৮০টি প্রতিষ্ঠান, অফিস, স্কুল, গবেষণাগার এমনকি ছোট ছোট সরকারি স্থাপনার তালিকা তৈরি করতে ১৬০ পৃষ্ঠার একটি সংকলনের প্রয়োজন পড়ে। এই সংকলন শেখ হাসিনার শাসনপদ্ধতির প্রতিফলন; যেখানে পারিবারিক সম্পর্ককে তিনি সব কিছুর ওপরে স্থান দিতেন। প্রায় ১৬ বছরের শাসনকালে তাঁর এই মনোভাব নানা সময়ে দেখা গেছে।’

বইটির কপি এরই মধ্যে বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে বলে জানান প্রেস সচিব।

গত জুনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ৮০৮টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে। একই সঙ্গে আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন প্রক্রিয়াধীন। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়