শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েই আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে শুনানির পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান তার অবস্থানের ব্যাখ্যা দিয়ে জানান: অ্যাটর্নি জেনারেল সরকারি কোনো কর্মচারী নন। তিনি সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। এটি সরকারি কোনো কর্মচারীর পদ নয়।

তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করতে পারেন। এতে আইনে কোনো বাধা নেই।
 তিনি আরও যোগ করেন, ‘আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষের। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব হলো—যদি তিনি মনে করেন কোনো ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ সমর্থনযোগ্য নয় বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেটার বিরোধিতা করা।’

তিনি দাবি করেন, তার নির্বাচন করা নিয়ে বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমে বিষয়টি সঠিকভাবে প্রচার হয়নি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়