শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে।

তিনি আজ সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানব বন্ধনে “জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি -১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে জান অন্যথায় এদেশের ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে  জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে।  ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না।  মনোনয়ন বাণিজ্য হবে না। কমিশন বাণিজ্য চলবে না। দখলবাজ -চাঁদাবাজ থাকবে না।

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়