শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান

মনিরুল ইসলাম: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

এদিকে গত ২৭ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার আগে ২০ আগস্ট সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর Political Commissar General Chen Hui  এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়