শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে

মনিরুল ইসলাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের মতে, কেবল নুরুল হক নূরের ওপরই নয়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংগ্রামের ওপরও আঘাত।

সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এ ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে। জড়িত ব্যক্তির পদমর্যাদা বা প্রভাব যাই হোক না কেন, কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর ও তাঁর দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

এই সংকটময় সময়ে নুরুল হক নূর, তাঁর দলের আহত সদস্য ও তাঁদের পরিবারের সঙ্গে পুরো জাতির সংহতি ও প্রার্থনা রয়েছে।

২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা রাখেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, ভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। চব্বিশের জুলাই অভ্যুত্থান চলাকালে তিনি গ্রেপ্তার হয়ে হেফাজতে নির্মম নির্যাতনের শিকার হন। নুরুল হক নূরের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবে। তাঁর সাহস ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকার এই সংকটকালীন সময়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আমাদের সংগ্রামের অর্জন রক্ষা, জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত এবং গণতন্ত্রে সফল উত্তরণের জন্য সবার ঐক্য অপরিহার্য।

সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে—২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই—অনুষ্ঠিত হবে। এটি জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যে কোনো ষড়যন্ত্র জনগণের সঙ্গে মিলে প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছাই বিজয়ী হবে—কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়