শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ কিংবা লোড বৃদ্ধি বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এমন পরিস্থিতিতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে প্রতারকচক্র টাকা হাতিয়ে নিচ্ছে জানিয়ে সতর্ক করে দিয়েছে তিতাস গ্যাস।

শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে সতর্ক করেছে তিতাস।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হলো। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দফতর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়