শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০১:৪৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

ধানমন্ডির শংকর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ফুটপাথের দোকান ভাঙ্গায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হন মহিউদ্দিন নামের এক তরুণ। বুধবার (১২ মার্চ) সকালের দিকে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাওয়া ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটপাথের দোকান ভাঙার সময় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে মুচলেকার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির শংকর এলাকায় ফুটপাথের দোকান উচ্ছেদের কারণে ছেলেটি ম্যাজিস্ট্রেটকে এসে বলতে থাকে কার এত বড় সাহস আমার দোকান ভাঙার? কে ভেঙেছে? এ সময় তাকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।  

ওইসময় বারবার পুলিশ তাকে চলে যেতে বলে। কিন্তু সে বারবার প্রশ্ন করতে থাকে ম্যাজিস্ট্রেটকে আমার দোকান কে ভেঙেছে? ম্যাজিস্ট্রেটকে তখন বলতে শোনা যায় আমি ভেঙেছি। তখন সে ক্ষেপে গিয়ে বলে কেন ভেঙেছেন? সে সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ