শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়েন্দা তথ্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত ৪৩ বিসিএসে বাদ পড়া ২২৭ জনের

৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেটে বাদ পড়া ২২৭ জনের গোয়েন্দা তথ্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সঙ্গে সচিবালয়ে দুইটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেছেন, যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই, তারা চাকরিতে যোগ দিতে পারবেন আশা করি।

তবে যাদের নামে মামলা আছে, তারা এই সুযোগ পাবেন না।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন। এর মধ্যে ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। তাই তারা পুনর্বিবেচনার জন্য বিবেচিত হবেন না। ফলে ২২৭ জনের তথ্য পুনর্বিবেচনা হবে।

সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুনর্বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ইতিবাচক থাকার নির্দেশ দিয়েছেন। উৎস: ডেইলি স্টার বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়