শিরোনাম
◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম

আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে একটি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা।

তিনি কীভাবে এ সুযোগ পাচ্ছেন, এটা ভারত বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

রফিকুল আলম বলেন, আমাদের জানা পত্রিকার মাধ্যমে। আমরা জেনেছি, এরকম একটা রাজনৈতিক মিটিং আছে। তিনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন, আমরাও সেরকম জানি। কীভাবে এটা ফেসিলেটেড হচ্ছে, এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে, তারা এটা ভালো বলতে পারবে।

অন্য এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য অংশীদার। এ ছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে।

রফিকুল আলম বলেন, আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়