শিরোনাম
◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার ◈ অদম্য টি-টোয়েন্টি কাপে সুযোগ না পেয়ে সা‌ব্বির রহমান ক্ষোভ ঝাড়‌লেন যে ভা‌বে 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ।

এর আগে, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু সংখ্যক শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হন। সেসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর আন্দোলনরতরা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেই বাধা ডিঙাতে গেলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।

সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎস: যুগান্তর ও দৈনিক আমাদের সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়