শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৪, ০১:০২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৬ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গত ১ অক্টোবর স্মারকমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়