শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০১:৫২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যমুনা ব্যাংকের শওকতকে জামিন দেননি হাইকোর্ট

হাইকোর্ট

মাজহারুল ইসলাম : ১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। ঢাকা পোস্ট

মামলার বিবরণে জানা যায়, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন, এমন খবর জানতে পেরে তদন্ত শুরু করে দুদক। 

এরপর তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিতও হয়। তারপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকারও করেন তিনি। পরে আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়