শিরোনাম
◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের ◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০১:৪৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন নতুন দেশে জনশক্তি পাঠানো হচ্ছে’

ড. মোমেন

মাজহারুল ইসলাম : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আমরা রোমানিয়া, সার্বিয়া, মাল্টা ও পর্তুগালে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি। নতুন নতুন দেশে জনশক্তি পাঠাচ্ছি। বৃহস্পতিবার ( ৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্সও প্রদান করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার বক্তৃতায় আরো বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রাণলয় থেকে পাবলিক ডিপ্লোম্যাসি ও ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নে সকলকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়াই মোবাইলেই যেন তারা সেবা পান সেজন্য আমরা বিভিন্ন অ্যাপ চালু করেছি। তবে একটি জায়গায় আমরা এখনও সক্ষমতা অর্জন করতে পারিনি, সেটা হলো পাসপোর্ট বিতরণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়