শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাযাত্রীর ছদ্মবেশে পালানোর সময় বদির ক্যাশিয়ার গ্রেপ্তার

 মাসুল আলম : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানায়, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কক্সবাজারের উখিয়াতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন।

আটক সালাউদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি খাশিয়াবিল এলাকার জাফর আলমের ছেলে।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বিরুদ্ধে বিভিন্ন সময় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠেছে। ইয়াবা চোরচালানে জড়িতদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় তার নাম ছিল।

র‌্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘ইয়াবা ডন বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন মেম্বার। দেশ থেকে পালায়নকালে সিলেট বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন মেম্বার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়