শিরোনাম
◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ◈ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৬:১০ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার্তদের সাহায্যে দুই লাখ মার্কিন ডলার অনুদান দিল চায়না রেড ক্রস

বন্যার্তদের সাহায্যে অনুদান দিল চায়না রেড ক্রস

সুজন কৈরী : চীনা রেড ক্রস সোসাইটির (আরসিএসসি) পক্ষ থেকে বুধবার বাংলাদেশে চীনের দূতাবাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য ২ লাখ মার্কিন ডলার প্রদান করেছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দূতাবাসের অভ্যন্তরে বিডিআরসিএস'র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাবের কাছে অনুদান হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস'র ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম. মনজুরুল  ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আযম।

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী অংশীদার, যা বাংলাদেশের কোভিড-১৯ কার্যক্রম এবং অন্যান্য দুর্যোগে ত্রাণ প্রচেষ্টায় চীনের সহায়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে।  সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরসিএসসি প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে এবং চীন কিভাবে সার্বক্ষণিক বাংলাদেশের পাশে রয়েছে এটি তার আরেকটি উদাহরণ।  

ভবিষ্যতে চীন বাংলাদেশের সাথে দুর্যোগ বিষয়ক ত্রাণ এবং জরুরী প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে আমাদের দুই দেশের জনগণের কল্যাণ আরো দৃঢ়বদ্ধ করা যায়।

বিডিআরসিএস’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব বলেন, আমরা ওই অঞ্চলে স্বরণকালে এমন বন্যা কখনো দেখিনি। লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তাদের আশেপাশের প্রায় সকল এলাকা প্লাবিত হওয়ায়, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। 

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দল  দুর্যোগপূর্ণ এলাকায় মানুষদের অনেক প্রয়োজনীয় শুকনো খাবার, রান্না করা খাবার, নিরাপদ সুপেয় পানি দিয়ে সাহায্য করছে।  চীনের রেড ক্রস সোসাইটির এই অনুদান আমাদের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে সাহায্য করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়