শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী আদেশে আজ থেকে তিন দিন সাধারণ ছুটি

আনিস তপন: [২] সোমবার, মঙ্গলবার এবং বুধবার (৫ থেকে ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষাপটে রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সংঘাত-সহিংসতার প্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

[৪] এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

[৫] পরে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত স্বল্প পরিসরে খুলে দেওয়া হয় অফিস আদালত। 

[৬] অবশ্য ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত স্বাভাবিক নিয়মে দেশের সরকারি-বেসরকারী অফিস চালু করে সরকার।

[৭] এদিকে রোববার সকাল থেকেই আন্দোলন সহিংস আকার ধারণ করায় এদিন সন্ধা ৬টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে সোম. মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

[৮] একই দিন কারফিউ সংক্রান্ত ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়