শিরোনাম
◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৬:০৮ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতু ভবনে হামলার মামলায় রিজভী-পরওয়ারসহ ছয়জন কারাগারে

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার (৪ আগস্ট) কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

[৩] এর আগে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া।

[৪] শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৫] কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এম এ সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়