শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপবাসিদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। 

[৩] সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন্স এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। 

[৪] সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় শুক্রবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী।

[৫] তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে. কমান্ডার মো. মিজানুল হক ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় একহাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়