শিরোনাম
◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারফিউ শিথিল সময়ে চলবে দূরপাল্লার বাস

ডেস্ক রিপোর্ট: কারফিউ শিথিল থাকা অবস্থায় আগামীকাল বুধবার চলবে দূরপাল্লার বাস। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো। মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকায় অল্প কিছু বাস চলেছে। ট্রেন কবে থেকে চলতে পারে, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত ও প্রাণহানিতে নিরাপত্তা শঙ্কায় গত শনিবার মধ্যরাত থেকে দেশজুড়ে কারফিউ চলছে। তবে বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এর আগের দিন দুপুর থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সেই সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

মঙ্গলবার উত্তরা এলাকায় হাতেগোনা কিছু বাস চলেছে। তবে তাতে যাত্রী ছিল কম। ভাড়াও ছিল স্বাভাবিক সময়ের কয়েক গুণ। বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের ভাড়া চাওয়া হয় ১০০ টাকা।

ট্রেন কবে চলবে এ বিষয়ে রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই। সরকারের নির্দেশনা সাপেক্ষে ট্রেন চালু হবে।’

গত বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কারফিউ উঠে যাওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চলবে ট্রেন। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ