শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দিন বন্ধের পর ফের চালু ইন্টারনেট

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশে টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইন্টারনেট সেবা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে পুনরায় এ সেবা চালু করা হয়। 

[৩] এর আগে বৃহস্পতিবার সহিংসতাকারীদের হামলায় মহাখালীর ডাটা সেন্টার পুরে যাওয়ায় রাত ৯ টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পরে টানা ৬ দিনের চেষ্টায় মঙ্গলবার বিকাল ৭ টা থেকে সাময়িকভাবে পরিক্ষামূলক ইন্টারনেট সেবা চালু করা হয়।

[৪] তবে এখনও সারাদেশে পরিষেবা চালু হয়নি। মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদদ আহমেদ পলক বলেন, আজ সন্ধ্যার মধ্যে আংশিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। 

[৫] প্রতিমন্ত্রী আরো জানান, ‘শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে মোবাইল নেট পরিষেবা চালু করা হচ্ছে না। শুধুমাত্র ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হচ্ছে। তবে ফেসবুক, ইউটিউবের মতো কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে না। সম্পাদনা: এ আর শাকিল

  • সর্বশেষ