শিরোনাম
◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র; ম্যাথু মিলার

ইকবাল খান: [২] মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথু মিলার। 

[৩] তিনি আরও বলেন, শ্রম আইন লংঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। 

[৪] মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা মনে করি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের অপব্যবহার করে মামলা দায়ের করা হয়ে থাকতে পারে। আমরা বেশ কিছুদিন ধরে এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছি।’

[৫] ম্যাথু মিলার আরও বলেছেন, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা একইসঙ্গে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করছি, কারণ এতে দেশটির আইনের শাসন-পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। এতে ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগে আগ্রহ কমতে পারে।’

[৬] এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়েও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

[৭] এ প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, 'এই দুই সফরের প্রতি সম্মান রেখে বলছি, আমি ইতোমধ্যে মোদির সফর প্রসঙ্গে কথা বলেছি। সে বক্তব্যের সঙ্গে নতুন কিছু যোগ করার নেই। আর চীন সফরের প্রতি সম্মান রেখে বলছি, দেখুন, আমরা জানি বিভিন্ন দেশ চীনের সঙ্গে আলোচনায় অংশ নেয়। আমরাও চীনের সঙ্গে আলোচনা করি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি ব্লিঙ্কেন) নিজেও দুইবার চীন সফর করেছেন। সুতরাং এ বিষয়েও আমার আর কোনো মন্তব্য নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়