শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৯:৪১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: [২] আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

[৩] খাদ্যমন্ত্রী বলেন- দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও জয়বাংলা।

[৪] শোভাযাত্রায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হাতী ও ঘোড়ার গাড়ী এবং নৌকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া হয়।

[৫] শোভাযাত্রার আগে ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়