শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:২৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন

মুযনিবীন নাইম: [২.১] ঝিনাইদহের এক আওয়ামী লীগ নেতাকে এমপি আনার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তার নাম জানিয়েছেন নিহত সংসদ সদস্যের মেয়ে ডরিন। 

[২.২] ডরিন স্বরাষ্ট্রমন্ত্রীকে এও জানিয়েছেন, মামলার তদন্তে তিনি ডিবির প্রতি সন্তুষ্ট। তবে এক কর্মকর্তার ব্যাপারে অসন্তোষের কথাও জানিয়েছেন তিনি। তদন্ত কর্মকর্তার ব্যাপারেও ডরিনের আপত্তি আছে বলে জানিয়েছে সূত্র।

[৩.১] স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে এটাই স্বাভাবিক। সে সন্দেহভাজনদের নাম বলেছে। আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

[৩.২] তদন্ত কর্মকর্তার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। 

[৪] মন্ত্রী বলেন, কলকাতার নিউটাউনের বাসায় স্যুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করা হলেও এখনো ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কি না জানতে পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

[৫] এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে। নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন দুজনেই।

[৬] কলকাতার সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু  পুলিশ। এরপর ঢাকায় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে। তিনি এখন রিমান্ডে আছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ