শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ জুন, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৪, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে উড়োজাহাজে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত

মুযনিবীন নাইম: [২] রোববার বেলা ১১টায় ৫০ জন ডামিযাত্রী ও ক্রুসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি এয়ারক্রাফটে আগুনের মহড়া অনুষ্ঠিত হয়।

[৩] মহড়ায় উড়োজাহাজে আগুন দেওয়ার পর মুহূর্তের মধ্যেই সেখানে শাহজালাল বিমানবন্দর ফায়ার শাখার দুইটি অগ্নিনির্বাপক গাড়ি, একটি অ্যাম্বুলেন্স, বিমানবাহিনীর একটি অগ্নিনির্বাপণ গাড়ি, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, উদ্ধারকর্মীসহ একটি বেল-২১২ মডেলের সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়।

[৪] পাশাপাশি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় গুরুতর আহত একজন যাত্রীকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানোর ট্রায়াল দেওয়া হয়। দুর্ঘটনায় আহত ১৯ যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাহানারা ক্লিনিকে পাঠানো হয় মহড়ায়।

[৫] আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) বিধি অনুসারে, প্রতি দুই বছর অন্তর-অন্তর সব আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করতে হয়।

[৬] এই মহড়ার মূল উদ্দেশ্য হলো, জরুরি অবস্থায় সব সংস্থার তৎপরতা পরীক্ষা করা, অগ্নিনির্বাপক গাড়িসহ যন্ত্রপাতির উপযোগিতা পরীক্ষা করা এবং জাতীয় পর্যায়ে বিমান চলাচলের ক্ষেত্রে জরুরি অবস্থা মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি করা। 

[৭] অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুফিদুর রহমান বলেন, এ বছরই বাংলাদেশে আইকাওয়ের অডিট হবে। এই অডিটে আমরা কীভাবে এ ধরনের কার্যক্রমগুলো সম্পাদন করি, পুঙ্খানুপুঙ্খরূপে তারা সেগুলো দেখবে। এছাড়া, আমরা এটাকে বাস্তবে কীভাবে করছি, আমরা সঠিকভাবে মহড়া করছি কি না, যারা অংশগ্রহণ করছে তারা কীভাবে অপারেশন করছে, এ ইউনিটের যে বিভাগগুলো আছে... সেগুলো তারা প্রত্যক্ষ করবে। সে জায়গায় এই মহড়াটা খুব টাইমলি ছিল এবং খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে।

[৮] তিনি বলেন, এ ধরনের প্রতিটি মহড়ায় আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের সিস্টেমগুলোকে আমরা রিভিউ করি। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইকোনমিতে এ ধরনের মহড়া ক্যাটালিস্ট ভূমিকা রাখতে পারে। আর সেই ভূমিকাটা পালন করার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন আছে। 

[৯] মহড়ার অন স্ক্রিন কমান্ডার ছিলেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, এ মহড়ার উদ্দেশ্য হলো, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করা। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়