শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে

এম.এ. লতিফ: [২] বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৫৮১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ পোটনসহ পাঁচ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] এ মামলায় পোটনসহ পাঁচজন বুধবার (১৫ মে) পর্যন্ত জামিনে ছিলেন। পূর্ণাঙ্গ জামিন শুনানি শেষে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৪] কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু ও মো. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।

[৫] ২৬ নভেম্বর, ২০২৩ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।২০২১ সালের ১ নভেম্বর -৩০ জুলাই ২০২২সময়ের মধ্যে আত্মসাতের এ ঘটনা ঘটে।

[৭] মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তির সার বাফার গুদামে না দিয়ে ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকার ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেছেন। 

[৮] কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেয়ার কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে তারা বিসিআইসিকে মিথ্যা তথ্য দেয়। সম্পাদনা: সমর চক্রবর্র্র্র্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়