শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয় জলদুস্যদের সঙ্গে মুক্তিপণ নিয়ে আলোচনা চলছে

সালেহ্ বিপ্লব, মুরাদ হাসান: [২] সোমালিয় উপকূলে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে ফিরিয়ে দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, টাকার পরিমাণ নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর মুক্তিপণ পরিশোধের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। 

[৩] তবে চলমান আলোচনা নিয়ে এখনই কিছু জানাতে নারাজ কেএসআরএম গ্রুপের মালিকাধানী এস আর শিপিং। প্রতিষ্ঠানে মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার বিকেলে আমাদের সময় ডটকমকে বলেন, এটুকু বলতে পারি; আলোচনার অগ্রগতি হচ্ছে। নাবিকসহ জাহাজটি কিছুদিনের মধ্যেই দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আশা করছি। 

[৩.১] তিনি এও জানান, নাবিকদের খাবারের কোনো সংকট নেই। তবে পানির প্রাপ্যতা কম থাকায় রেশনিং করে চালানো হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়