শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ২৪ জুন, ২০২২, ০৯:২১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২২, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথ দেশগুলোর সহায়তা চায় ঢাকা

এ কে আব্দুল মোমেন

খালিদ আহমেদ: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সঙ্কট ষষ্ঠতম বছরে পদার্পণ করেছে, যা এই অঞ্চলের মানব নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে, সকল জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদায় রাখাইনে তাদের  পূর্বপুরুষদের মাতৃভূমিতে দ্রুততম প্রত্যাবাসন বাংলাদেশের বাধ্যতামূলক অগ্রাধিকার।

বৃহস্পতিবার (২৩ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোমেন এসব কথা বলেন। তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের ইশতেহারে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ পাঠ অন্তর্ভুক্ত করার জন্য দেশগুলোর প্রশংসা করেন।

মোমেন কমনওয়েলথ দেশগুলোকে আইসিজে দ্বারা 'অস্থায়ী ব্যবস্থা' মেনে চলার জন্য এবং রাখাইন রাজ্যে তাদের নাগরিকদের নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার জন্য মিয়ানমার সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান। বৈঠকে গণতন্ত্র, শান্তি ও শাসন, টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং কোভিড-পরবর্তী পুনরুদ্ধারের পদক্ষেপের মতো অনেক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং কমনওয়েলথ দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

  • সর্বশেষ