শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ০৮:০৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে  বাংলাদেশিদের জন্য ২৫৬টি বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ

সৌদি আরব

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য বাংলাদেশের নাগরিকদের ২৫৬টি বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

গত রোববার (২৮ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্যই এসব বৃত্তি প্রযোজ্য হবে।

তথ্যে জানা জানা গেছে, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্য এসব বৃত্তি প্রযোজ্য হবে। এদের মধ্যে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষাশিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল এ ১০টি বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা।

এতে বলা হয়, স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে।

সৌদিআরবের যেসব বিশ্ববিদ্যালয় বৃত্তির আওতায়  রয়েছে তার মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দান বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি বৃত্তির আওতায় বৃত্তিসংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে   (studyinsaudi.moe.gov.sa)। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ