শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৩, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

জুবায়ের আহমদ, লন্ডন: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস কোথা থেকে পায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি, জামায়াত চক্র নানান ষড়যন্ত্র করছে।

বক্তারা বিএনপি জামায়াত জোটের উদ্দেশ্যে আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এই বিএনপি জামায়াত চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলো। বিএনপি ও জামায়াত চক্র প্রধানমন্ত্রীকে হত্যার হুমিক দিয়ে ক্ষমতায় আসতে চায়। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্ততা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব নুরুল হক লালা মিয়া প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়