শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে স্বাধীনতার ৫২ তম বার্ষিকী উদযাপিত

আমিনুল ইসলাম: ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ইতালি, সার্বিয়া ও মন্টিনিগ্রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ২৬ মার্চ সকাল ১০টায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস উৎযাপন শুরু করেন। এরপর এক মিনিট নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি মিশনের অডিটোরিয়ামে কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও মিশনের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার স্বাগত বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে তাঁর সম্মোহনী নেতৃত্ব ছিল দেশের স্বাধীনতা যুদ্ধের মূল চালিকাশক্তি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সারাজীবন তাঁর স্বপ্নের সোনার বাংলার জন্য সংগ্রাম করেছেন।  বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব ও অসাধারণ ব্যক্তিত্ব সমগ্র বাঙালি জাতিকে এক সুতোয় সংযুক্ত করে মাত্র নয় মাসে বাংলাদেশের দীর্ঘ লালিত স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসাধারণ সাফল্যের জন্য একটি ‘রোল মডেল’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আনন্দঘন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যের আহ্বান জানান এবং মিশনের কাঙ্খিত পর্যায়ের সেবা সম্প্রসারণে আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

অনুষ্ঠানে ইটালির গণ্যমান্য ব্যক্তিবর্গ, কূটনৈতিক কোরের সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও চেম্বার নেতা এবং প্রভাবশালী ব্যক্তিসহ প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব (সচিব) ডা. জোভানি লিওনার্দি।

মূল অনুষ্ঠানের পাশাপাশি উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে দেশের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনার উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ঐতিহ্যবাহী নিদর্শন এবং মোটিফ দিয়ে সুসজ্জিত বাংলাদেশ কর্নারে রপ্তানিযোগ্য সামগ্রী এবং হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমআই/এনএইচ

  • সর্বশেষ