শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শাখাওয়াত মুকুল: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেছে কানাডা বিএনপি।

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে কানাডার মন্ট্রিয়লে পার্ক এক্সটেনশনে একটি রেস্তোরাঁয় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এই জন্মবার্ষিকী পালন করা হয়।


কানাডা বিএনপির সহ সভাপতি মারিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

এসময় ফয়সল আহমেদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। জিয়াউর রহমান  যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাঙালি জাতি আজও স্বাধীনতা পেতোনা। জিয়াউর রহমান ছিলেন বাংলার মানুষের আলোর দিশারী। তিনিই ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। 


সভাপতির বক্তব্যে মারিফুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন ভুখন্ড। সেদিনকার একজন সেক্টর কমান্ডার মেজরের কণ্ঠে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিলো।

জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া পরবর্তী  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাধারণ সম্পাদক৷ আরমান মিয়া মাস্টার, ক্যুইবেক প্রভিন্স বিএনপির  সভাপতি আবদুল মান্নান, কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, কানাডা বিএনপি নেতা দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, ফারুক হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সামাদ, আব্দুল ওয়াদুদ রুকন, মুহিম আহমেদ, তোফায়েল মুর্শেদ সোয়েব,  নৌশাদ উল্যা, নুরুল ইসলাম রুনু, শাফি উদ্দিন আহমেদ, তিশা চৌধুরী প্রমুখ।

এসএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়