শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ০১:২৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে কিমাম ইন্টারন্যাশনাল মাউন্টেন পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল 

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদিআরবের আসির প্রদেশের ৭ টি স্থানে কিমাম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ফর মাউন্টেন পারফর্মিং আর্টস অনুষ্ঠানটি গতকাল (শুক্রবার),প্রদেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। 

উৎসবের কার্যক্রম গতকাল সন্ধ্যায় আভার আর্ট স্ট্রিটে একটি জমকালো কার্নিভাল কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয়, অংশগ্রহণকারী তাদের দেশগুলোর জনপ্রিয় ব্যান্ডের পোশাকে অংশগ্রহণের পাশাপাশি সেইসব দেশের সাংস্কৃতিক ও লোকসাহিত্যিক দিকটি অনুকরণ করে আগত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলির বৈশিষ্ট্যযুক্ত ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পোশাকের বৈচিত্র্য দেখানো হয়, এতে সৌদি আরবের ১৬টি ব্যান্ড এবং ১৪টি আন্তর্জাতিক ব্যান্ড প্রদর্শন করানো হয় এবংবিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩২টি পারফরম্যান্স উপস্থাপন করে।
 

উৎসবটির মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শিল্প এবং প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দর্শকদের এর ইতিহাস, শিল্পকলা, পদ্ধতি এবং কীভাবে এটি সম্পাদন করতে হয় তার সাথে পরিচয় করিয়ে দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়