শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবার পার্টির সংসদীয় দল থেকে রূপা হক বরখাস্ত

রূপা হক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে সংসদীয় দল থেকে বরখাস্ত করেছে তার দল লেবার পার্টি। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য করার করণে তাকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কাওয়াসি কাওয়ারতেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি।   

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।

ক্ষমতাসীন টোরি দলের চেয়ার জ্যাক বেরি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন।

ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের এমপি রূপা হক বলেছেন, ওই মন্তব্যের জন্য অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়