শিরোনাম
◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন থেকে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ইস্যুতে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যার জেরে লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরাইল। আর এই অবস্থায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা পড়েছে চরম বিপদে। যাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার।

রোববার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ঊক-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। প্রবাসীরা দেশে পৌঁছানোর পর, আইওএম-এর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।


আইওএম-এর সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীদেরকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়। চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ইতিমধ্যে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস সমস্ত ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়ে চলেছে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সাথে কাজ করছে।

উল্লেখ্য, রোববার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়