শিরোনাম
◈ জীবিত থাকতে সাবধান! মৃত্যুর পরও যেসব কাজের কারণে কবরে গুনাহ পৌঁছায়, জানুন ইসলামের নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী, বড় ধাক্কায় চীন-ভারত: তবে কমছে পণ্যের দাম ◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক লায়েকুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানালেন ফরিদপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন মহল

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জাতীয় প্রেস ক্লাব এর সদস্য, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লায়েকুজ্জামান এর মহদেহ রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছালে ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। 

[৩] ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক প্রফেসর মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

[৪] এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক মিজানুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজ উদ্দিন তাজ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম  মিলন, নারায়ন দাস, এমএম জিলানী রুনু, আমিনুর রহমান ফরিদ, মুঞ্জুয়ারা স্বপ্না, রেশাদুল হাকিম, রেজাউল করিম, নির্মলেন্দু গুণ চক্রবর্তী, শেখ সাইফুল ইসলাম অহিদ, এস এম জাহিদ হোসেন, মাহবুবুল ইসলাম পিকুল, মনির হোসেন, সঞ্জিব দাস, পান্না বালা, আলিমুজ্জামান রনি, খন্দকার কাজল, মাহবুব পিয়াল, শেখ ফয়েজ আহমেদ, শেখ মনির হোসেন, সেলিম মোল্লা, আনোয়ার জাহিদ, এস এম মাসুদুর রহমান তরুন, বি কে সিকদার সজল, রাইসুল ইসলাম রুবেল, আবিদুর রহমান নিপু, মনিরুজ্জামান মনির, মানিক দাস প্রমূখ।

[৫] শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর আহবায়ক সাইদউদ্দিন আহমেদ, ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি খন্দকার নাজুমুল হাসান লেভী, ট্রাফিক পুলিশ প্রশাসন ফরিদপুর এর টিআই তুহিন লস্করসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

[৬] এ সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে তাকে রাজবাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ