শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ২০ মে, ২০২৩, ১১:০৯ রাত
আপডেট : ২০ মে, ২০২৩, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় দৈনিক নবচেতনার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে পালিত হলো দৈনিক নবচেতনার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২০ মে) বিকেল ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাংবাদিক পিনু খোকন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি ওয়ালিদুজ্জামান শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ- সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

এ সময় আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের মিরপুর- ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. ফয়সাল চৌধুরী, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় অতিথিরা বলেন, দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, দৈনিক নবচেতনা পত্রিকা অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা-সংস্কৃতি  কৃষি ও কৃষকের কথা বলবে। দেশে উন্নয়নের তুলে ধরবে এই কামনা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়নকে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবে বলে আশা করছি, স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক হবে  দৈনিক নবচেতনা। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়