শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৪ মে, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক আজহার মাহমুদ মারা গেছেন

মাজহারুল মিচেল: পারিবারিক সূত্রে রোববার (১৪ মে) বিকেলে এ তথ্য জানা যায়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ক্যাম্পাস লাইভের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আজহার মাহমুদ সম্প্রতি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজহার মাহমুদ দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন, ভয়েস অব আমেরিকা, বৈশাখী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

আজহার মাহমুদের মৃত্যুতে ক্র্যাব নেতারা গভীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

এমএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়