শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মনিরুল ইসলাম: পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ। 

বুধবার দুপুর সাড়ে ১২টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটি (২০২৩) কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করে।

বিদায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।  

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। 

এছাড়াও সহ-সভাপতি পদে দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন) ও মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়