শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিবাচক প্রতিবেদন তৈরি, সাংবাদিকের নৈতিক দায়িত্ব: গণযোগাযোগ মহাপরিচালক

পিআইবি’র সেমিনার কক্ষ

নিউজ ডেস্ক: শুধু নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ অনুসন্ধান করাও একজন অনুসন্ধানী সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে (২৪ নভেম্বর) পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকদের দুই দিনব্যাপী (২৩-২৪ নভেম্বর) অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান যুগের সাথে সাংবাদিকদের নীতি নৈতিকতার উপর গুরুত্ব দিয়ে সমাজের ভাবমূর্তি বজায় রাখার আহ্বান জানান। মোঃ জসীম উদ্দিন আরো বলেন, সাংবাদিকতা পেশা এমন একটা পেশা যার সুবাদে মানুষের খুব কাছে গিয়ে সহায়তা করা যায়,যেটা অন্য পেশাতে বিরল।

তিনি সাংবাদিকদের সমাজের দর্পন আখ্যায়িত করে বলেন, সাংবাদিকরা দেশ  ও জাতির বিবেক হিসেবে কাজ করে। সেটা মাথায় রেখে কাজ করতে হবে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির জন্য প্রতিবেদককে ক্রস চেকিং বা ফ্যাক্ট চেকের উপর গুরুত্ব দিতে বলেন।

অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন,সাংবাদিকতার ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের  জন্য প্রতিবেদককে চৌকস ও ধীর মস্তিষ্কসম্পন্নতার কথা বলেন। কারণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে প্রতিবেদককে পরিবেশ-পরিস্থিতিসহ অনুষঙ্গিক অনেক বিষয় মাথায় রাখতে হয়। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শও দেন পিআইবি’র মহাপরিচালক।

পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদের সমন্বয়ে প্রশিক্ষণে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়