শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৯ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল তরমুজ বিক্রেতা রনির আত্মহত্যার হুমকি, কেন?

রাজধানী ঢাকার কারওয়ান বাজারের ‘ওই কিরে, ওই কিরে’, ‘মধু, মধু’, ‘রসমালাই’ প্রভৃতি মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি।

জানা যায়, একজন কনটেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ব্যাপক শেয়ার হয়। তবে ভাইরাল হওয়ার পর সেই রনিই এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে। কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এমন পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১৬ মার্চ) এক ভিডিওতে রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’

তিনি আরও বলেন, ‘আমি তো ভিডিও করার জন্য না বলি নাই। আমি ভিডিও দিব। আপনারা যা বলবেন আমি তাই শুনব, কিন্তু আমারে ভালো রাখেন। কর্ম করে খাইতে দেন ভাই।’

এ সময় কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ জানিয়ে রনি বলেন, ‘আমারে বিরক্ত করবেন না ভাই।’

এ নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন। রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়