শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিককে আটক রেখে অসদাচরণের প্রতিবাদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। একইসাথে হাসপাতালটির পরিচালককে অপসারণের দাবি করা হয়েছে। 

[৩] রোববার (০৭ জুলাই) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

[৪] এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক পান্না বালাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

[৬] এর আগে শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই ফটোসাংবাদিককে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।

[৭] এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোন ধরনের ভিডিও করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়ে নিজেও রুক্ষ আচরণ করেন। এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়