শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেক নিউজ

স্থাপত্যবিদ্যায় শীর্ষ ১৫০০-র মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেই সংবাদটি মিথ্যা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কিউএস কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের স্থাপত্যবিদ্যা বিভাগের র‌্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষ ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এই দাবিতে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ নামের গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে অনুসন্ধান করে তাদের প্রতিবেদনের সত্যতা মেলেনি। বরং এই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে করা উক্ত দাবিটি মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে।

[৩] অনুসন্ধানে কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এর ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে স্থাপত্যবিদ্যা বিভাগে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১ থেকে ২৪০তম স্থানের মধ্যেই রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম। র‌্যাঙ্কিং তালিকাটি চলতি বছরের ১০ এপ্রিল প্রকাশ করা হয়েছে। অবাক করা ব্যাপার হলো এ তালিকায় ১৫০০টি নয়, মোট ২৪০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

[৪] তালিকাটি পর্যবেক্ষণ করে জানা যায়, ৯৭.৪ স্কোর পেয়ে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ শীর্ষস্থান দখল করেছে। ৯৫.৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শিক্ষা প্রতিষ্ঠান ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং ৯৩.২ স্কোর পেয়ে তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডসের শিক্ষা প্রতিষ্ঠান ‘ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি’। উক্ত তালিকায় ২০১-২৪০তম স্থানের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নাম দেখতে পাওয়া যায়। তবে বুয়েট কত স্কোর পেয়েছে এবং নির্দিষ্ট কততম স্থান দখল করেছে তা জানা সম্ভব হয়নি। 

[৫] সুতরাং, কিউএস কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের স্থাপত্যবিদ্যা বিভাগের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি শীর্ষক দাবিটি মিথ্যা ও বানোয়াট। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়